সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপির সমাবেশে হামলায় আহত ১০


পটুয়াখালী প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-02
বিএনপির সমাবেশে হামলায় আহত ১০

 

 

 

পটুয়াখালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের হামলা ও বিএনপির পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ২ মার্চ (বুধবার) বেলা ১১টায় পৌর শহরের বনানী মোড়সংলগ্ন বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়। পরে পুলিশ ৪ রাউন্ড কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয় এবং সাংবাদিকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

  
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ বাধা অতিক্রম করে একটি মিছিল নিয়ে সরকারি কলেজের দিকে আসতে চায় বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
 
 
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।