সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-27
ধানের শীষে ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্যকালে তিনি মন্তব্য করেন।


তিনি বলেন, ‘১৬ বছর আনন্দমুখর ও উন্মুক্ত পরিবেশে এমন সম্মেলন করার প্রত্যাশা ছিল। দেশে গণতন্ত্র অবশিষ্ট ছিল না।’


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস লুটপাটের ইতিহাস। এই ইতিহাস যেনো আমরা ভুলে না যাই।’


তিনি বলেন, ‘শ্বেতপত্র অনুযায়ী ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এসব দিয়ে শিক্ষা বাজেট দ্বিগুণ, স্বাস্থ্য বাজেট তিনগুণ করা হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করেছে।  ঋণের নামে যে টাকা লুটপাট হয়েছে, ২৪টি পদ্মা সেতু নির্মাণ করা যেতো।’


জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নিতে বলেন,  ‘২৪ এর আন্দোলনে যেভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, তার ইতিহাসও পৃথিবীতে নেই।’


বিএনপির এ নেতা বলেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যে শক্তিশালী গণতন্ত্র নির্মাণ করতে চাচ্ছি, এখনও সে সংগ্রাম চলছে। কখনও সংস্কারের জন্য, কখনও নির্বাচনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।’


তিনি বলেন, ‘মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। কাজে কি প্রমাণ করবো মানুষ তা দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে। নেতাকর্মীদের এর জবাব দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হতে হবে।’


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি অবশ্যই বিচার করবে। প্রতিটি খুন-গুমের বিচার বিএনপি করবে। ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে প্রত্যেকটি অপরাধের বিচার করা হবে। সংস্কার চলমান প্রক্রিয়া। জিয়াউর রহমান-খালেদা জিয়া সংস্কারের প্রবক্তা।’