সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-01
সংখ্যালঘু শব্দে আমরা বিশ্বাস করি না, আমাদের বড় পরিচয় আমরা মানুষ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ধর্ম-বর্ণ ও দল কোনো ভেদাভেদ আমরা কখনো দেখি না। আমরা সংখ্যালঘু শব্দে বিশ্বাস করি না। আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমরা এই মাটির সন্তান।

আমাদের সমানভাবে বাঁচার এবং সম্মানের অধিকার আছে। মর্যাদা ও কথা বলার অধিকার আছে।  

আজ বুধবার (১ অক্টোবর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, নতুন বাংলাদেশে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।

সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তাসহ সবকিছু যদি আমাদের নিশ্চত করতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পথে হাটতে হবে।

তিনি বলেন, অনেক বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। নারী-পুরুষ কেউ ভোট দিতে পারে নাই।

আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে সকলে ভোট দিতে যাতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।