শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টঙ্গীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গত সোমবার থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এ কর্মসূচিতে ২৮টি পূজা মন্ডপে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল আহবায়ক আকবর হোসেন খান ফারুক,যুগ্ন আহবায়ক বেনজির আহমেদ,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজীব বিন শহীদ রিগান,
গাজীপুর মহানগর যুবদল নেতা তাজুল ইসলাম,৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন,সহ-সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল প্রমূখ।
এ সময় সুমন সরকার বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছি। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে দেশের বর্তমান বিপর্যস্ত অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের পাশে থাকুন।তাছাড়া বিএনপি ক্ষমতায় এলে হিন্দু ধর্মাবলম্বীদের বেদখল হয়ে যাওয়া সম্পত্তি ফিরিয়ে দিতে আইনি সহযোগিতা করা হবে"।
এ সময় বিভিন্ন ওয়ার্ডের ও থানার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।