সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

শেখ হাসিনা পুরো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-03
শেখ হাসিনা পুরো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, মাফিয়া নেত্রী শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছেন। 

তিনি বলেন, পতিত শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা ১৬ বছর ধরে দেশের সম্পদ লুটপাট করেছে। এখন তারা ভারতে বসে পুরো বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা এবং কখনো এসব ষড়যন্ত্র মেনে নেবে না।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ভোলার লালমোহনে অনুষ্ঠিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য বলেন, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে পালিয়ে যাওয়া দলটি আগামী নির্বাচন যাতে ভালোভাবে হতে না পারে, তার জন্য বিভিন্ন পরিকল্পনা করছে। জাতীয়তাবাদী দলের সৈনিকেরা এ সমস্ত ষড়যন্ত্র ও পরিকল্পনার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। এছাড়া সামনে নির্বাচনে বিএনপির ধানের শীষের জন্য এখন থেকেই ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সহসভাপতি মোসলে উদ্দিন আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার।