বিএনপি -জামাত মুক্তিযুদ্ধের বাঙ্গালীর সাফল্য আজও মেনে নিতে পারেনি। দেশ এবং বিদেশে তারা স্বাধীনতা আর মুক্তিযুদ্বের চেতনার বিরুদ্বে ষড়যন্ত্র করে যাচ্ছে। উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আজ (৬ মার্চ) বরগুনা জেলা আওয়ামীলিগের বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন বি এন পি জনগনের আস্হা হারিয়ে বিদেশীদের সহায়তায় ক্ষমতা আসার ষড়যন্ত্র করছে। এজন্য বিদেশে লবিষ্ট নিয়োগ করে বিদেশী দূতাবাসে ছোটাছুটি করছে।

সকাল পৌনে এগারোটায় বরগুনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বরগুনা জেলা আওয়ামীলিগ সভাপতি সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে বর্ধিত সভা আরম্ভ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম.বাহাউদ্দিন নাসিম। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড,শাম্মি আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আনিচুর রহমান গোলাম রব্বানী হিমু, বরগুনা -২ আসনের সংসদ সদস্য হাচানুর রহমান রিমন সহ প্রমুখ।
বর্ধিত সভার শুরুতে শোক প্রস্তাব সহ সাংগঠনিক প্রতিবেদন উপস্হাপন করেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির। জেলা আওয়ামীলীগেরগের যুগ্ম সম্পাদক আঃ মোতালেব মৃধার উপস্হাপনায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ বর্ধিত সভায় বক্তব্য রাখেন।