সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

সহনশীল রাজনীতি ও শিক্ষিত বেকারদের পুনর্বাসনের আহ্বান: তারেক রহমানের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-06
সহনশীল রাজনীতি ও শিক্ষিত বেকারদের পুনর্বাসনের আহ্বান: তারেক রহমানের
সংগৃহীত ছবি

সহনশীল রাজনীতি ও শিক্ষিত বেকারদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের বিএনপি নেতা মোতালেব আকনের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। 

তারেক রহমান বলেন, জনগণের কল্যাণই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য। সহনশীলতা, ঐক্য ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।

 

তিনি বলেন, বাংলাদেশে অসংখ্য শিক্ষিত বেকার রয়েছে। তাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা করতে হবে। দেশের কৃষি উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো—সব ধরনের রাজনৈতিক বিভেদ ভুলে সহনশীল রাজনীতি গড়ে তুলতে হবে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে মোতালেব আকন হৃদয়স্পর্শী বক্তব্যে তারেক রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে। এরপর ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে তিনি নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করে ভিডিও সাক্ষাতের ব্যবস্থা নিতে।

পরে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে টোনা ইউনিয়নের মোতালেব আকনের গ্রামের বাড়িতে এ ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। আবেগঘন কণ্ঠে মোতালেব আকন বলেন, তারেক রহমান আমাকে স্মরণ করেছেন—এটা আমার জীবনের বিশাল প্রাপ্তি।

আমি তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রাখি এবং তার দীর্ঘায়ু কামনা করি। এ সময় তারেক রহমান মোতালেব আকনকে সারা দেশের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে কিছু বলতে বললে তিনি সততা ও সুন্দর চরিত্র গঠনের ওপর জোর দেন।

বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে আঘাত না করে জনগণের জন্য কাজ করাই সুন্দর চরিত্রের উদাহরণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটির বাস্তব উদাহরণ স্থাপন করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ‘আমরা বিএনপির পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, অ্যাডভোকেট আবুল কালাম আকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ (সাইদ খান), অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু, ইমরান আহমেদ সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।