সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-06
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই
সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই।  

 

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। এখন তাদের মার্কা, নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে।  

 

রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি আজ সোমবার এ কথা বলেন। সারজিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে তাহলে আমরা ধরে নেব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল।

 

তিনি বলেন, এনসিপির শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন কারো চাপে ভীত হয়ে যদি আমাদের সেটি দিতে না চায় তাহলে আমরা মনে করবো তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের চরিত্রটা হারিয়ে ফেলেছে। যদি এটা হয় তাহলে তাদের ওপর আমাদের আস্থা থাকবে না। আমরা বিশ্বাস করি শাপলা প্রতীক পাবো এবং সেই প্রতীক নিয়ে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে। 

 

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, আপনারা এনসিপিকে শাপলা না দেওয়ার পেছনে না ছুটে নীতিমালা সংশোধন করেন।

 

তিনি আরও বলেন, বিগত নির্বাচন কমিশনগুলো যা করেছে বর্তমান নির্বাচন কমিশন যদি একই কাজ করার চেষ্টা করে তাহলে অভ্যুত্থান পরবর্তীতে আমাদের জন্য এটি হবে লজ্জার। 

 

সারজিস বলেন, আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই। ১ হাজার মামলার রায় না দিয়ে গেলেও অন্তত গুরুত্বপূর্ণ কিছু মামলার ৫০ থেকে ১০০ আসামি যারা খুনের সাথে সরাসরি জড়িত তাদের বিচার আমরা দেখতে চাই, রায় কার্যকর দেখতে চাই।