সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ভোট ডাকাতি করলে প্রতিহত করতে হবে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-11
ভোট ডাকাতি করলে প্রতিহত করতে হবে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রে পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। গতকাল সন্ধ্যায় রাজধানীর মিরপুরে দলীয় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় এলে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। তিনি বলেন, ক্ষমতায় এলে আমরা প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করব। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না এবং সামাজিক সাম্যতা নিশ্চিত হবে। তিনি দেশের অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, তার দল দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে। কোনো শক্তিকে জামায়াত ভয় করে না মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কোনো দেশের একক আধিপত্য থাকবে না।