সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ডিসেম্বরের মধ্যে বিচার কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের বাধা নেই


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-13
ডিসেম্বরের মধ্যে বিচার কার্যকর হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের বাধা নেই
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনাসহ খুনের সরাসরি নির্দেশদাতা এবং গুরুত্বপূর্ণ অপরাধীদের বিচারের রায় ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে আমরা এই অপেক্ষায় আছি। এরকম আশ্বাস যদি পাই, তাহলে আমরা মনে করি ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না।’

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে জামালপুর জেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, ‘জুলাই সনদের বাস্তবায়নে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা যদি পায় এবং বিচারের প্রত্যাশিত অগ্রগতি।

আমরা কখনোই বলিনি যে, ১০০ মামলার সবগুলো আগামী ৬ মাসের মধ্যে বিচার হয়ে যাবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ ৫০ থেকে ১০০ জন যারা এই খুনগুলোর নির্দেশদাতা, যারা সরাসরি সম্পৃক্ত, যাদের প্রমাণ আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে কাজ শুরু করেছে। আমরা দৃশ্যমান কিছু শক্ত অবস্থানও তাদের পক্ষ থেকে দেখছি।

এ ছাড়া তিনি আরো বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নামেই নির্বাচন করবে। আমরা প্রত্যাশা করছি, এনসিপির প্রতীক ‘শাপলা’, শাপলা নিয়েই নির্বাচন করব। শাপলা প্রতীক নিয়ে আইনগত কোনো বাধা নেই। আশা করছি, আমরা শাপলা প্রতীকই পাব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুল রহমান বকুলসহ জামালপুরের স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।

এর আগে দুপুর ১২টার দিকে সারজিস আলম জামালপুর জেলা ও উপজেলার স্থানীয় নেতাকর্মীদের নিয়ে জেলা পরিষদ হলরুমেই সমন্বয় সভা করেন।