সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

রাজধানীতে ৫ দফা দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-14
 রাজধানীতে ৫ দফা দাবিতে খেলাফত মজলিসের মানববন্ধন
সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর চারটি স্থানে-- দৈনিক বাংলা মোড়, যাত্রাবাড়ী, আসাদগেট ও টেকনিক্যাল মোড়ে—শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক বাংলা মোড়ের মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলাম, এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ বিন সায়েদুদ্দীন।

 

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।

 

প্রধান অতিথি মাওলানা ইউসুফ আশরাফ বলেন, জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে।

 

প্রধান আলোচক মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে। জুলাই সনদ জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করবে। তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করা হলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব।

 

তিনি আরও বলেন, শহিদদের রক্তে রচিত জুলাই সনদের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। 

 


মাওলানা জালালুদ্দিন আহমাদ এ লক্ষ্য বাস্তবায়নে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

দৈনিক বাংলা মোড়ের মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, যুগ্ম-মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মহানগর উত্তর সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ, মহানগর উত্তর সহসভাপতি মাওলানা এহসানুল হক, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান ও যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।

 

মানববন্ধন থেকে নেতৃবৃন্দ আগামীকাল জেলায় জেলায় অনুষ্ঠাতব্য মানববন্ধনে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।