সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে ইসলামী দল গুলোর কঠোর কর্মসূচি ঘোষণা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-19
জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দাবিতে ইসলামী দল গুলোর কঠোর কর্মসূচি ঘোষণা
৫ দাবি আদায়ে জামায়াতসহ ইসলামী চার দল কর্মসূচি ঘোষণা করেছে।

জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

২০ অক্টোবর থেকে শুরু হওয়া কর্মসূচির শেষধাপে দাবি আদায়ে প্রয়োজনে গণআন্দোলনের ডাক দিয়েছে দলগুলো।

 

রোববার (১৯ অক্টোবর) এসব কর্মসূচি ঘোষণা করা হয়।

 

কর্মসূচি বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার কথা বলেছেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে।

 

তিনি বলেন, গণভোট ও পিআর পদ্ধতির নির্বাচনের সঙ্গে জুলাই সনদের স্বাক্ষরের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পেরেছে তার ভিত্তিতেই জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, আমাদের আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই, তবে এর আগে সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে আর গণভোট দিতে হবে।

 

কর্মসূচি ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই সনদের আইনিভিত্তি দিতে রাষ্ট্রপতির আদেশ, গণভোট, পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ ৫ দফা দাবি বাস্তবায়নে চতুর্থ ধাপে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

 

কর্মসূচির মধ্যে রয়েছে:

 

২০ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
২৫ অক্টোবর বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
২৭ অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা।
২৭ অক্টোবরের মধ্যে দাবি না মানলে গণআন্দোলনের ডাক দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।