সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ছাত্র-জনতার আন্দোলনে আঃ লীগ সরকারের ‘কিছু ভুল’ ছিল - জয়


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-24
ছাত্র-জনতার আন্দোলনে আঃ লীগ সরকারের ‘কিছু ভুল’ ছিল - জয়
গত বছরের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ‘কিছু ভুল’ ছিল। মার্কিন সংবাদমাধ্যম এপিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

জাতিসংঘের প্রতিবেদন মতে, ছাত্র-জনতার অভ্যুত্থানকালে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারে। ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার বিবৃতি উদ্ধৃত করে জয় বলেছেন, আন্দোলনকালে ৮০০ জন নিহত হন। 

 

ওয়াশিংটন ডিসি থেকে দেয়া সাক্ষাৎকারে জয় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেছেন। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন না হলে তা গ্রহণযোগ্য হবে না।

 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার অংশগ্রহণমূলক নির্বাচন করতে ব্যর্থ হলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে। তার কথায়, (আওয়ামী লীগের ওপর) এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু। এখন যা হচ্ছে, তা আসলে আমার মা শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে দূরে রাখার রাজনৈতিক কৌশল।

 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়ার কথা। এটি হবে গণ-অভ্যুত্থানের পর প্রথম নির্বাচন, যে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। তার ক্ষমতাচ্যুতির তিনদিন পর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দেন।

 

তথ্যসূত্র: এপি