সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

‘‘শাপলা’’ প্রতীক তালিকাভুক্ত না করার কারণ— জানাতে হবে 'ইসি'কে : এনসিপি


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-30
 ‘‘শাপলা’’ প্রতীক তালিকাভুক্ত না করার কারণ— জানাতে হবে 'ইসি'কে : এনসিপি
খালেদ সাইফুল্লাহ

নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে ১১৯টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় ১০২ নম্বরে যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র চাওয়া ছিল ‘শাপলা’ প্রতীক।

বৃহস্পতিবার, (৩০ অক্টোবর) বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, নির্বাচন কমিশনকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কোন আইন বা বিধির কারণে তারা ‘‘শাপলা’’ প্রতীক তালিকাভুক্ত করতে পারছেন না। সেই প্রশ্নের উত্তর না দিয়ে তারা ‘শাপলা কলি’ তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। কেন ‘‘শাপলা’’ প্রতীকটি তালিকাভুক্ত করা গেল না—এর উত্তর কমিশনকে দিতে হবে।

তিনি আরও লিখেছেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে বা বদলে কাজ করতে পারে না। যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে ‘শাপলা’ তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি ‘ধানের শীষ’, ‘তারকা’ বা ‘পাটপাতা’র মতো প্রতীকগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আর যদি জাতীয় প্রতীক সংরক্ষণ তাদের দায়িত্ব না হয়, তাহলে ‘শাপলা’ অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়? নির্বাচন কমিশনের কোনো এক অফিসারের ইচ্ছায় আমাদের প্রতীক নির্ধারণ হবে না—আমাদের প্রতীক নির্ধারিত হবে দলের সদস্যদের ইচ্ছায় এবং আইনের সীমার মধ্যে। আইন সবার জন্য সমান হতে হবে; বেছে বেছে প্রয়োগ করলে তা আর আইন থাকে না, অন্যায়ের হাতিয়ার হয়ে যায়।

তিনি বলেন, পরিশেষে, শাপলা আমাদের প্রত্যাশা। শাপলা কলির বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে জানাবো।