সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে নির্বাচন ঠেকাতে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-30
 দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে নির্বাচন ঠেকাতে
সংগৃহীত ছবি

নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিপুল বিজয় নিশ্চিত করবে- এটা বুঝে ফেলেই দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা চায়, কোনোভাবেই যেন নির্বাচন অনুষ্ঠিত না হয়।

তিনি আরও বলেন, একদল বলছে নভেম্বরে গণভোট চাই। কিন্তু সংসদ নির্বাচন ছাড়া তো গণভোটের কোনো প্রশ্নই আসে না। আগে সংসদ নির্বাচন হবে, তারপর সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে। এখন কেন ভোট চাইছেন, উদ্দেশ্য কী? আপনাদের উদ্দেশ্য ভালো নয়, এটা তো স্পষ্ট। স্পষ্ট করে বলতে চাই ষড়যন্ত্রকে নস্যাৎ করে জনগণের ভোট অনুষ্ঠিত হবে। একদল বলছে, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তারা নির্বাচন হতে দেবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে তো সংসদ লাগবে, নির্বাচন ছাড়া সংসদ হবে কী করে?’

বিএনপির এই নেতা বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে সংসদ প্রয়োজন, আর সংসদ গঠনের জন্য নির্বাচন অপরিহার্য। তাই ষড়যন্ত্র যতই হোক, জনগণের ভোটে নির্বাচন অনুষ্ঠিত হবেই।’

সভায় সভাপতিত্ব করেন- উপজেলা যুবদলের আহ্বায়ক ফরহাদ ইকবাল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাসির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল বাসেদ মাস্টার, টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবুর রেজা প্রমুখ।