সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

আমজনতার দলকে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-05
আমজনতার দলকে নিবন্ধনের দাবিতে আমরণ অনশন
বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে আমরণ অনশনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।

বুধবার (০৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সামনে অনশন করছেন তিনি।

 

এদিকে, আমজনতার প্রতি সংহতি জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, কোন প্রক্রিয়ায় তিনটি দলকে নিবন্ধন দেয়া হয়েছে তা ইসির কাছে জানতে চাওয়া হবে। 

 

এদিন সাংবাদিকদের কাছে তারেক রহমান দাবি করেন, নিবন্ধনের সকল যোগ্যতা পূরণ করা হলেও তার দলকে নিবন্ধন দিচ্ছে না ইসি।

 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারেক আরও বলেন, নানা সময়ে বর্তমান সরকারের সমালোচনা করায় তার দলকে নিবন্ধন দেয়া হচ্ছে না।

 


নির্বাচন কমিশনের জুলুমের বিরুদ্ধে অনশন করছে বলেও জানান তিনি।

 

এদিকে, দুপুরে আমজনতার দলের অনশনের প্রতি সংহতি জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ জানান, এনসিপির নিবন্ধন প্রাপ্তিকে স্বাগত জানালেও বাকি দুটি দলের বিষয়ে সংশয় আছে।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ইসি। এরপরই তারেক নিজের দলের নাম তালিকায় না পেয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনে বসেন। তার দলটি অধিকতর তদন্তে বাদ পড়েছে।