সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

আওয়ামী লীগের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া: মির্জা ফখরুল


মো: সাব্বির আহসান -ই সময়

eshomoy.com || 2022-03-24



আওয়ামী লীগের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া: মির্জা ফখরুল

 

 

 

সরকারের বিরুদ্ধে গণআন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির নয়, আওয়ামী লীগের উচিত জনগণের কাছে ক্ষমা চাওয়া।


২৩ মার্চ (বুধবার) স্বাধীনতা সংগ্রামে পেশাজীবীদের ভূমিকা এবং বর্তমান প্রেক্ষাপট এ নিয়ে আলোচনা সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
 

তিনি বলেন, ‘যে পাপ করেছেন, জনগণের কাছে তার জন্যে করজোড়ে ক্ষমা ভিক্ষা চান। ক্ষমা ভিক্ষা চেয়ে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পলাবার পথ খুঁজে পাবেন না।’

 
তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ যখন কষ্টে আছে ঠিক তখনই দুর্নীতির জন্যই গ্যাসের দাম বাড়ানোর পদেক্ষপ নিয়েছে সরকার।’ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।
 

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি যতই গণঅভ্যূত্থানের ডাক দিক, তারা কোনো গণআন্দোলনই গড়ে তুলতে পারবে না। বিএনপি যতই আস্ফালন করুক না কেন, কোনো লাভ হবে না।


এসময় বিএনপির আন্দোলন করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


নির্দলীয় সরকার অথবা জাতীয় সরকারের দাবি কখনো পূরণ হবে না বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।