সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-13
একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে
প্রতীকী ছবি

প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন ঘিরে যে শঙ্কা ছিল, তা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দেয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

 

জামায়াত সেক্রেটারি বলেন, একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে সংকট তৈরি হবে। ওই সংকট নিরসনেই আটটি দল গণভোট নভেম্বরে করার দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণের পর সেই সংকট রয়েই গেল।

 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে। এই ঘোষণায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি৷

 


সন্ধ্যার পর জামায়াতের সর্বোচ্চ ফোরামে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানান জামায়াত সেক্রেটারি।

 

এরআগে, দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্থে একইদিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।