সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বাংলাদেশ জাসদের


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-15
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বাংলাদেশ জাসদের
সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাসহ বিভিন্ন দাবি নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। পরে বিকেল ৫টার দিকে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে পল্টনে এসে শেষ করে।

প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাসদ, ঢাকা মহানগর। এ সময় জাসদের সমাবেশে বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের ব্যানারে শ্রমজীবীদের সর্বনিম্ন মজুরি মাসিক ৩০ হাজার টাকা ও শ্রম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করারও দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাধারণ নাজমুল হক প্রধান বলেন, লাভজনক চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়া চলবে না। এ ছাড়া প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক বাতিল করা যাবে না। এ ধরনের সিদ্ধান্ত দেশের জন্য ভালো নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য স্থায়ী কমিশন গঠন করারও কথা জানান তিনি।

বিক্ষোভ মিছিলে ‘আমার মাটি, আমার বন্দর, বিদেশিদের দেব না’; ‘অ্যাকশন, অ্যাকশন, দালালদের বিরুদ্ধে অ্যাকশন’; মার্কিনদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘প্রতিবাদ, প্রতিরোধ, বাংলাদেশ জাসদ’সহ নানান স্লোগান দেন তাঁরা।

বাংলাদেশ জাসদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি ও মহানগরের নেতৃবৃন্দ।