সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

মাদক কারবারিদের উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে পুলিশে দিন : বাবর


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-16
মাদক কারবারিদের উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে পুলিশে দিন : বাবর
সংগৃহীত ছবি

সমাজে মাদক ও জুয়া বেড়ে গেছে। এলাকায় যারা মাদকের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আমার অভিযান শুরু হয়ে গেছে। যেখানেই মাদক পাবেন সেখানেই আপনারা ধরবেন। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরবেন, বাঁধবেন, কিছু উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দেবেন।

আর এর জন্য যদি কেউ তদবির করে তাকে আগে ধরবেন। তদবিরকারীদের আগে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আজ রবিবার (১৬ নভেম্বর) নেত্রকোনার মদন উপজেলা কাইটাইল ইউনিয়নে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।

লুৎফুজ্জামান বাবর বলেন, একটি পরিবারের একজন ব্যক্তি যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে তাহলে পুরো পরিবার ধংস হয়ে যায়।

মাদকের জন্য সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং নানা অপরাধের সঙ্গে জড়িত হয়। আমরা যুব সমাজকে নষ্ট হতে দিতে পারি না। তাই আপনারা মাদক ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিন।কোনোরকম সমস্যা হলে আমাকে সরাসরি জানাবেন। আমি আছি আপনাদের সঙ্গে।

তিনি আরো বলেন, আমি দীর্ঘ সাড়ে ১৭ বছর পর জেল থেকে বের হয়ে আপনাদের কাছে এসেছি। অতীতে কি হয়েছে তা আমি জানতে চাই না, বলতেও চাই না। কে কি করল সেটা নিয়ে মাথা ঘামানোর সময় আমার নাই।