সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-17
দ্রুত শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ
(এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

দলের পক্ষ থেকে রায়ের প্রতিক্রিয়া তুলে ধরেন নাহিদ ইসলাম। রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন,আমার ভাই আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়েছিল, ১৬ জুলাই; সেদিন আমরা শপথ নিয়েছিলাম—এই হত্যার বিচার আদায় করব। হাজারো শহীদ ও কয়েক হাজার আহত যোদ্ধার ওপর যে জুলুম করা হয়েছিল, বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে যে জুলুম-নির্যাতন করা হয়েছিল, গুম-খুন মানবাধিকার হরণ, ভোটাধিকার হরণসহ এসব কিছুর বিচারের রায় আজকে পেয়েছি। আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি, বাংলাদেশের বিচারের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে। তবে আমরা শুধু এই রায়েই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব, যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন আমাদের জীবদ্দশায়, আমাদের চোখের সামনে, আমাদের এই কানে আমরা শুনতে পাব—শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনই আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমরা জোর দাবি জানাব—এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা শুনতে পেয়েছি, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।

নাহিদ আরও বলেন, শেখ হাসিনা এখন খুন, গুম ও গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম, খুনি, রক্তপিপাসু ও ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার-ফ্যাসিস্ট শাসক রয়েছে, তার বিচারের দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা দাবি জানাচ্ছি—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে।

শুধু শেখ হাসিনা নন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ডের রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের দাবি জানান নাহিদ। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায়ের বিষয়ে নাহিদ বলেন, আমরা মনে করি, উনিও একই অভিযোগে অভিযুক্ত ছিলেন। হাজারো হত্যাকাণ্ডের পেছনে উনারও দায় রয়েছে। ফলে উনার এই পাঁচ