কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপির একটি ইউনিয়ন কার্যালয় ও এক কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার
জগন্নাথদীঘি ইউনিয়নের জগন্নাথদীঘির উত্তর পাড় এলাকায় অবস্থিত স্থানীয় বিএনপির দলীয়
কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াত নেতারা পরস্পরকে দায়ী
করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথদীঘি ইউনিয়ন
বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কথা–কাটাকাটি থেকে সংঘর্ষে জড়ান বিএনপি ও জামায়াতের
নেতাকর্মীরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। এ সময় বিএনপির কার্যালয়ে
হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় বিএনপি ও ছাত্রদলের তিন কর্মীকে কুপিয়ে জখমসহ
ছয়জনকে আহত করা হয়। একই সময় জামায়াতের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীর
মাথা, হাত ও পায়ে কুপিয়ে জখম করা হয়। পরে পাশের বিজয়করা গ্রামে বিএনপি কর্মী রাজুর
বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
সংঘর্ষে আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল
এবং চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।