সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : আমীর খসরু


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-09
দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে ডেলিগেশন অব দ্য ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।


আমীর খসরু বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশে সুষ্ঠু নির্বাচন চায় এবং বিএনপিও চায় শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ।


তিনি জানান, ইইউ সবসময়ই দেশে যেন গণতন্ত্র সুষ্ঠুভাবে বিরাজ করে, সেই প্রত্যাশা করে এসেছে। 
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
 


এদিকে অভ্যুত্থান-পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির সাত দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। কিন্তু জনগণ তাদের মনস্থির করে ফেলেছে, তারাই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
 

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আলোচনা সভায় দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছেন?