সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ভারতের উস্কানিতে নির্বাচন পণ্ডের চেষ্টা চালানো হচ্ছে : খায়রুল


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-13
ভারতের উস্কানিতে নির্বাচন পণ্ডের চেষ্টা চালানো হচ্ছে : খায়রুল
সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে রয়েছে প্রচুর অবৈধ অস্ত্র ও টাকা। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করতে তাদের চেষ্টা চলছে।

তিনি বলেন, এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এ ধরনের উস্কানিমূলক কার্যক্রম প্রতিহত করবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে খোকন আরও বলেন, ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত। তিনি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে আগামী নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি হারুণ অর-রশিদ, আকবর হোসেন, রবিউল ইসলাম রবি, বিজি রশিদ নওশের, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।