সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদ করায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-13
‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদ করায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর
সংগৃহীত ছবি

যশোরে বিএনপির মিছিলে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার প্রতিবাদ করায় সাইদুর রহমান নামে এক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সাইদুর রহমান যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।


সাইদুরের ভাই আরিফুল জানান, শুক্রবার সন্ধ্যায় সাইদুরের নেতৃত্বে স্থানীয় বাজারে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি কিছু দূর অগ্রসর হলে যুবলীগ নেতা ফুল মিয়া মিছিলের সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগান শুরু করেন। এ সময় সাইদুর এর প্রতিবাদ করলে ফুল মিয়া দেখে নেয়ার হুমকি দেন। একঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুল মিয়ার নেতৃত্বে ৩০/৪০ জন আওয়ামী লীগ কর্মী সাইদুরের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ ছাড়া নগদ দুই লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকার, আটটি গরু ও চারটি ছাগল লুট কর নিয়ে যান।


সাইদুরের মা কোহিনুর বেগম বলেন, তারা আমার বাড়ি ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। কিছু রাখেনি। আমি এর বিচার চাই।’


স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান বলেন, তফসিল ঘোষণার পর আমরা মিছিল বের করি। মিছিলের সামনে যুবলীগ নেতা ফুল মিয়ার নেতৃত্বে হারুন, মাসুদ ‘জয় বাংলা’ স্লোগান দেন। সাইদুর প্রতিবাদ করলে বাকবিতণ্ডা হয়। এ নিয়ে মীমাংসা করার কথা বলে আমাদের স্কুলমাঠে বসিয়ে রেখে এপাশ থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সাইদুর রহমানের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। যারা তাণ্ডব চালিয়েছে তাদের একজন সবুজ হোসেনের বাড়ি থেকে পুলিশ তিনটি গরু উদ্ধার করেছে। তারপরও প্রশাসনের সামনে তারা আমাদের হত্যার হুমকি দেয়।


এ দিকে খবর পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং লুট করা তিনটি গরু উদ্ধার করে।


এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।