সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ সরকার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-16
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ সরকার
র‌্যালি পূব বক্তব্য রাখেন ড. মোহাম্মদ রেজাউল করিম।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জুলাই যোদ্ধার অন্যতম সেনানায়ক রাজপথের লড়াকু সৈনিক হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, তাতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সরকার ব্যর্থ হয়েছে, এটাই প্রমাণিত হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আয়োজিত বিজয় র‍্যালি শুরু পূর্বে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

রেজাউল করিম বলেন, প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্য দিয়ে তিনি গোটা জাতিকে অপমান করেছেন।

এই বক্তব্য যদি তার মুখে ক্ষমা প্রার্থনা করে প্রত্যাহার করা না হয়, আগামী দিনে আইনশৃঙ্খলা অবনতির জন্য এই প্রধান নির্বাচন কমিশন দায়ী থাকবেন। কারণ, তিনি হাদির প্রতি তুচ্ছতাচ্ছিল্য প্রদর্শন করেছেন। তিনি বলেছেন, নির্বাচন আসলে এরকম দুই একটা হত্যার ঘটনা ঘটে। এগুলো বলে আপনি গোটা জাতির সঙ্গে তামাশা করেছেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে রেজাউল করিম বলেন, আপনারাও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছেন। অবিলম্বে ফ্যাসিবাদী খুনিদের গ্রেপ্তার করতে হবে। এখনো কিভাবে লক্ষ্মীপুরে নির্বাচন কার্যালয়ে বোমা হামলা করে। তার মাধ্যমে প্রমাণিত হয়, ফ্যাসিবাদীরা এখনো সেই নির্বাচনকে ভন্ডুল করার জন্য ভূমিকা পালন করছে।

অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের দলীয় প্রার্থী জেলা জামায়াতের আমির এসইউ এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মহসিন কবীর মুরাদ ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ।