সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

দেশে উচ্ছৃঙ্খল জনতার তৈরি ‘মব’, গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলছে


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-22
দেশে উচ্ছৃঙ্খল জনতার তৈরি ‘মব’, গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশের বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল জনতার ‘মব’ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ধরনের অপতৎপরতা দেশের উদীয়মান গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলছে।

সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষ্যে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, বিভিন্ন ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করে সারাদেশে একের পর এক পরিকল্পিত হামলার ঘটনা ঘটছে। এভাবে অরাজকতা চলতে থাকলে দেশে গণতন্ত্র কখনোই সুসংহত হবে না। 

তিনি আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত। এখন যখন জনগণ ভোট দেওয়ার অপেক্ষায় আছে, তখন একটি চক্র সেই সম্ভাবনা নসাৎ করতে সুপরিকল্পিতভাবে কাজ করছে। এই অপচেষ্টাকারীদের কোনোভাবেই সুযোগ না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার বিদেশের সাথে অসম চুক্তির মাধ্যমে চড়া মূল্যে বিদ্যুৎ কিনে জনগণের অর্থের অপচয় করেছে। তারা জনগণের কষ্টার্জিত টাকাকে লুটপাটের উৎস বানিয়েছিল।

নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ফাসিবাদবিরোধী আন্দোলনে ইশরাক এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের নতুন প্রজন্মের নেতাকর্মীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।