সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

৯ অগ্রহায়ণ ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : রাজনীতি

আ.লীগ নেতা শাহীন চাকলাদারের ঘনিষ্ঠের সংশ্লিষ্টতা, ডাবলু খানের কমিটি বিলুপ্তির দাবি


তুষার সরোয়ার, ঢাকা

eshomoy.com || 2026-11-15
আ.লীগ নেতা শাহীন চাকলাদারের ঘনিষ্ঠের সংশ্লিষ্টতা, ডাবলু খানের কমিটি বিলুপ্তির দাবি
আওয়ামীলীগের সাবেক এমপির সাথে ডবলু খানের বিতর্কিত কমিটির সহ সভাপতি আশরাফুজ্জামান

যশোর কেশবপুর প্রেসক্লাবের ডাবলু খানের নেতৃত্বাধীন কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কমিটির সহসভাপতি শাহিন চাকলাদার এবং তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আশরাফুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কমিটি বিলুপ্তির দাবি জানানো হয়েছে। এছাড়া সভাপতি ডাবলু খানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি সহ একাধিক অভিযোগের প্রমাণ হাতে এসেছে। 


দাবিকারীদের অভিযোগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাবমুক্ত করে যশোর প্রেসক্লাবকে সাংবাদিকদের প্রকৃত পেশাদার সংগঠন হিসেবে গড়ে তোলা প্রয়োজন। এ জন্য বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে ডাবলু খানের নেতৃত্বাধীন বিতর্কিত কমিটি বিলুপ্তির দাবি জানানো হয়েছে।


বক্তব্যে আশরাফুজ্জামানকে যশোরের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের আস্থাভাজন হিসেবে উল্লেখ করা হয়। 


উল্লেখ্য, শাহীন চাকলাদার যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় যশোরের আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন।