সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

হঠাৎ রাজধানী থেকে উধাও বিএনপির নেতাকর্মী, এ যেনো কোথাও কেউ নেই !


এম রহমান

eshomoy.com || 2023-07-29 11:14:00
হঠাৎ রাজধানী থেকে উধাও বিএনপির নেতাকর্মী, এ যেনো কোথাও কেউ নেই !

থমথমে পুরো রাজধানী ! রাজপথের যেদিকে চোখ যায় ব্যাপক নিরাপত্তার চাদরে ঘেরা। একদফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা করেছিলো বিএনপি ও অঙ্গসংগঠন। তবে সকাল থেকে 
রাজধানী ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। কোথাও চোখে পড়েনি দলটির নেতাকর্মীদের।

শুক্রবার (২৮ জুলাই) অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় দলটি। এরপর পাল্টা শান্তি সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগও। তবে 
কোনো রাজনৈতিক দলকে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাতে ডিএমপির গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এসএমএসে ডিএমপি কমিশনারকে উদ্ধৃত করে জানানো হয় এ কথা।

 
এমতাবস্থায় শান্তি সমাবেশ পালনের ঘোষণা থেকে সরে আসে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। যদিও বিএনপি নেতারা বলেছিলো, গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ হবে না। সমাবেশের বার্তা অনুযায়ী তারা অবস্থান কর্মসূচি পালন করবে ঢাকার প্রতিটি প্রবেশ পথে।
 
কিন্তু সরেজমিনে দেখা যায় উল্টো চিত্র। শুক্রবার (২৮ ‍জুলাই) রাত থেকে রাজধানীজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেলেও বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীদের মাঠে দেখা যায়নী।

 
সেইসঙ্গে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বাবুবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে কদমতলী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান দেখা গেলেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি ।  
 
এমন পরিস্থিতিতে সকালে গাবতলী থেকে হেমায়েতপুর কোথাও বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নী। আবদুল্লাহপুর ও শনির আখড়ায়ও দেখা যায়নি কোনো নেতাকর্মীকে। 

ই-সময়/জা.ডে/এমআরএম