সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অবরোধ বিরোধী মিছিল


সাদ্দাম হোসেন মুন্না - স্টাফ রিপোর্টার

eshomoy.com || 2023-10-31 21:13:00
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অবরোধ বিরোধী মিছিল

বিএনপি-জামায়াত এর হরতাল-অবরোধ ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের ব্যানারে নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়ার সৌজন্যে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী মো: ইয়াছিন মিয়ার নেতৃত্বে উক্ত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুঁইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: নুর উদ্দিন মিয়া,

আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, থানা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, জহিরুল হক, আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল, কৃষকলীগ নেতা নুরুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

 

ইসময়/আরএম/এমআরএম