সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ফের বিএনপিকে বৈঠকে বসার আমন্ত্রণ ইসির


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-01 21:25:45
ফের বিএনপিকে বৈঠকে বসার আমন্ত্রণ ইসির

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (৪ নভেম্বর) নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানাতে বিএনপিসহ ৪৪টি দলকে বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক বিএনপিসহ অন্য দলগুলোকে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- অবরোধের দ্বিতীয় দিন, মহাখালীতে অ্যাম্বুলেন্সে আগুন

ইসি সূত্র জানায়, শনিবার আওয়ামী লীগসহ ২২টি দলের সঙ্গে সকালে এবং বিএনপিসহ ২২টি দলের সঙ্গে বিকেলে বৈঠকের কথা রয়েছে।

এরআগেও সংলাপে বসার জন্য বিএনপিকে চিঠি দিয়েছিল ইসি। এছাড়া আলোচনা বসতে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ডিও লেটারও (আধা সরকারি পত্র) পাঠিয়েছেন।
 

 
তবে বিএনপি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দেয়নি, বরং দলটির পক্ষ থেকে ইসির পুনর্গঠন দাবি করা হয়েছে।
 
বিএনপি মহাসচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুসারে একাদশ জাতীয় সংসদের মেয়াদপূর্তির কারণে আগামী ২৮ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের মূল অংশীজন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ব প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আগামী ৪ নভেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন- কুড়িগ্রামে ধান কেটে চুরি রাতের আঁধারে, পাল্টা-পাল্টি মামলা

ইসির পক্ষ থেকে সভায় দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মনোনীত দুই জন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়। 

ইসময়/একে/এমআরএম