আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন , দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হবে । সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি। তবে জনসভার নির্ধারিত দিন-তারিখ জানাননি তিনি।
সোমবার (৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ তথ্য জানান। এ সময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জের বড়ভাঙা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।
আরও পড়ুন-বিএনপির অবরোধ সমর্থনে ইবির বিভিন্ন ফটকে ছাত্রদলের তালা
সিলেটের মানুষ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে ভালোবাসেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের নেত্রী তার প্রথম নির্বাচনি জনসভা সিলেট থেকে শুরু করবেন। সে সভায় আপনারা সবাই দলে দলে যোগ দেবেন। আগের জনসভায় আমরা কয়েক লাখ লোকের সমাবেশ দেখে এসেছি।

এ সময় দেশে একটা সংকট চলছে জানিয়ে কাদের বলেন, ‘আমরা একটা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সারা বিশ্বে যুদ্ধাবস্থা থাকায় জিনিসপত্র, জ্বালানির দাম বেড়েছে। আমরা অপরাধ না করেও যুদ্ধাবস্থা থাকায় কষ্ট পাচ্ছি। আমরা একটু বিপদে আছি, গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে।’
আরও পড়ুন-দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার সময় গ্রেফতার প্রসঙ্গে
আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের নেত্রী সারাদিন, এমনকি রাতেরও বেশির ভাগ সময় দেশ নিয়ে ভাবেন। কীভাবে মানুষ দুর্দশা কাটিয়ে উঠতে পারে সেটাই তার চিন্তা। মাঝে মাঝে বিদেশে যাচ্ছেন, যাতে কিছু সহযোগিতা পাওয়া যায়।
ইসময়/এনআই/এমআরএম