নাটোর-০৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী কে গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার(১৭ নভেম্বর) বিকেলে আহমেদপুর নাগরিক কমিটির আয়োজনে উপজেলার আহমেদপুর বাজারে এ সংবর্ধনা দেয়া হয়।
আরও পড়ুন- পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দীন মন্ডলের সভাপতিত্বে ও জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক এস.এম.আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান গোলাম, বনপাড়া পৌর যুবলীগের সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা সৈনিক লীগের সভাপতি ইসাহাক আলী, জোয়াড়ী ইউনিয়ন দ্বাদশ জাতীয় নির্বাচন কমিটির আহ্বায়ক মুক্তার হোসেন, জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সজীব আহমেদ সতেজ প্রমুখ।
ইসময়/এসআই/এমআরএম