সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচন পরিচালনার জন্য ১৫টি উপকমিটি গঠন আওয়ামী লীগের


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-17 20:13:00
নির্বাচন পরিচালনার জন্য ১৫টি উপকমিটি গঠন আওয়ামী লীগের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫টি উপকমিটি গঠন করেছে আওয়ামী লীগ। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় এসব উপকমিটি গঠন করা হয়।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, আর সদস্য সচিব ওবায়দুল কাদের। এ কমিটির সদস্য হিসেবে আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

আরও পড়ুন- নির্বাচনের তফসিল ঘোষণায় আটোয়ারীতে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপকমিটির মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক এমপি এবং সদস্য সচিব ড. সেলিম মাহমুদ। নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব অ্যাড. নজিবুল্লাহ হিরু।

 

নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান এবং সদস্য সচিব তারানা হালিম, দফতর ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ এবং সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন এবং সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান, লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম এবং সদস্য সচিব বি এম মোজাম্মেল হক, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী এবং সদস্য সচিব সানজিদা মানম, প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবু নাসের চৌধুরী এবং সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ, মিডিয়া উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর এবং সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, পেশাজীবী সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান এবং সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা, আইটি বিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বিদেশি মিশন/সংস্থা উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির এবং সদস্য সচিব ড. শাম্মী আহমেদ, সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পল্টু, সদস্য সচিব অসীম কুমার উকিল, অর্থ বিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ এবং সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান, ধর্ম বিষয়ক উপকমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী এবং সদস্য সচিব সিরাজুল মোস্তফা।

ইসময়/একে/এমআরএম