সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

ভোলা-১ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন, হেমায়েত উদ্দিন


বাবুল রানা - ভোলা জেলা প্রতিনিধি (ইসময়)

eshomoy.com || 2023-11-19 23:30:45
ভোলা-১ আসনের মনোনয়ন ফরম জমা দিলেন, হেমায়েত উদ্দিন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসনে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন। রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ভোলা-১ আসনে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

 

এ সময় ভোলা-১আসনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভোলা-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন হেমায়েত উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায় সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। দেশের উন্নয়ন হচ্ছে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। ‘আমি ভোলা-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

আশা করি আমার প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। এ জন্য মানুষের কাছে দোয়া চাই। যাতে এই নির্বাচনে জয় লাভ করে জনগণের সেবা করতে পারি।' তিনি আরও বলেন, আমার বিশ্বাস সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন পেলে জনগণ আমাকে নির্বাচিত করবেন।

 

তখন মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। তিনি বলেন, জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা রয়েছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। দেশের উন্নয়নে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

 

ইসময়/আরএম/এমআরএম