সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা বিএনপির সঙ্গে থাকা কল্যাণ পার্টির


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-22 14:36:45
নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা বিএনপির সঙ্গে থাকা কল্যাণ পার্টির

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে গঠন হওয়া নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার যে কথা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, তার বাস্তবায়ন মাঠে থেকে দেখতেই নির্বাচনে অংশ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এ কথা বলেন। এসময় তিনি নতুন জোট হিসেবে ‘যুক্তফ্রন্ট’ এর আত্মপ্রকাশের কথা জানান। একইসাথে যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে বলেও জানান তিনি।

আরও পড়ুন- মনোনয়ন পত্র বিক্রিতে ৪ দিনে ১৭ কোটি টাকা আয় আওয়ামী লীগের

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুত হয়েছি। নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার তারিখ ৩০ নভেম্বর থেকে পেছানোর সম্ভাবনা আছে, গ্যারান্টি নাই। নির্বাচনের ভোটগ্রহণসহ অন্যান্য তারিখও পেছানো হতে পারে।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জোটগতভাবে অংশ নিবো। আমরা তার জন্য বড় রিস্ক নিচ্ছি। অতীতে আন্দোলনের অংশ হিসেবে অনেকেই এমন রিস্ক নিয়েছেন। আমরা বড় দল নই, ছোট দল। কিন্তু তবুও অংশ নিবো।

এসময় আশঙ্কার কথা জানিয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি বলেন, আশঙ্কা আছে, কিন্তু সরকারের ওয়াদা, এবার ২০২৪ সালের নির্বাচনকে তারা জাতির সামনে বিশ্বের সামনে গ্রহণযোগ্য করতে চায়। আমরা দেখতে চাই সেই ওয়াদা সরকার কতটা বাস্তাবায়ন করতে পারে।

একইসাথে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম তার আগের কথা ‘নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার’ বিষয়েও ব্যাখ্যা দেন সংবাদ সম্মেলনে। বলেন, ‘আমরা এতোদিন দাবি দিয়েছিলাম, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যতিত আমরা নির্বাচনে যাবো না। তার উত্তর হচ্ছে এই, দাবি আদায়ে সফল না হয়ে বিকল্প পন্থা অবলম্বন করতে হয়। এক: হয় চুপ থাকো। দুই: নির্বাচনে অংশ নিয়ে অবদান রাখার সুযোগ নাও। আমরা সেই সুযোগটা নিতে চাই।

আরও পড়ুন- বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর আটক

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

 

ইসময়/একে/এমআরএম