সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নৌকা পেলে আমেরিকা থেকে ফিরবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল


নিজস্ব প্রতিবেদক

eshomoy.com || 2023-11-24 10:32:45
নৌকা পেলে আমেরিকা থেকে ফিরবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল

আমেরিকায় বসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মনোনয়ন পেলে তিনি দেশে ফিরে নির্বাচনের প্রস্তুতি নেবেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। 

আরও পড়ুন - নাটোর-১ আসনে জমি বিক্রি করে মনোনয়ন কিনলেন চৌকিদার

শফিউল আলম কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মনোনয়ন ফরম কেনার খবরে নিজ উপজেলা উখিয়ায় বেশ আলোচনা চলছে। 

শফিউল আলমের ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান,  তার ভাই সাবেক মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বর্তমানে আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করছেন। তিনি নিজে অনলাইনে মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন। 

তিনি আরও বলেন, তার মনোনয়ন পাওয়ার বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। উখিয়া-টেকনাফকে মাদকমুক্ত করতে শফিউল আলমের মতো সৎ মানুষকে নৌকার টিকিট দেওয়া হবে বলে আশা করছি।  তিনি যদি মনোনয়ন পান তাহলে দেশে ফিরবেন। 

আরও পড়ুন - গ্যাটকো দুর্নীতিঃ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

এ ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, শফিউল আলম সাহেব দীর্ঘদিন ধরে সরকারি আমলা হিসেবে চাকরি করেছেন। চাকরি থেকে অবসরের পর দীর্ঘদিন তিনি আমেরিকায় অবস্থান করছেন। তিনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তার মনোনয়ন চাওয়ার বিষয়ে কিছু জানি না। 

মোহাম্মদ শফিউল আলম ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

 

ইসময়/রআ/এমআরএম