সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নাটোরে নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন উত্তোলনে হিড়িক


ইমাম হাছাইন পিন্টু- নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-11-29 19:04:15
নাটোরে নৌকার বিপরীতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন উত্তোলনে হিড়িক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে এপর্যন্ত ১৫ জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। এসব প্রার্থীর সকলেই আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।

প্রার্থীদের মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে সর্বাধিক ৯ জন ,নাটোর-২ (সদর -নলডাঙ্গা) আসনে ১ জন,নাটোর-৩ (সিংড়া) আসনে ২জন এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ৩ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

আরও পড়ুন- বাগেরহাটে বাসে আগুন,কারন অনুসন্ধানে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। সে হিসেবে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার এখনো এক'দিন বাঁকি রয়েছে।

নাটোর জেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায়, ২৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত নাটোর-১ আসনে ৯ জন স্বতন্ত্র প্রাথী ছাড়া জাসদের জামাল উদ্দিন ফারুক ও ওয়ার্কাস পার্টির মোঃ ইব্রাহিম খলিল ২ জন. নাটোর ২ আসনে জাতীয়পার্টির ১ জন ড. মোঃ নুরুন্ননী মৃধা,নাটোর-৩ আসনে ওয়ার্কার্স পাটির মিজানুর রহমান ও জাতীয়পার্টির মোঃ আনিসুর রহমান সহ ২জন এবং নাটোর-৪ আসনে  জাতীয় পার্টির আলাউদ্দিন মৃধা ১জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। 

এছাড়া এই চারটি আসনে আওয়ামীলীগ মনোনীত ৪ জন নাটোর-১ আসনে দ্বিতীয়বারের মত শহিদুল ইসলাম বকুল,নাটোর-২ আসনে তৃতীয়বারের মত শফিকুল ইসলাম শিমুল,নাটোর-৩ আসনে চতুর্থবারের মত জুনাইদ আহমেদ পলক এবং নাটোর – ৪ আসনে ডাঃ সিদ্দিকুর রহমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন- ৫ টাকায় ব্যাগ ভর্তি সবজি

নাটোর-১ আসনে স্বতন্ত্র পার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন সাবেক এমপি আবুল কালাম, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ সাগর, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির, আসাদুজ্জামান, সায়েদুল হক ও এসকেন আলী।

নাটোর-২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন উত্তোলন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর-৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সিংড়া পৌর আওয়ামীলেিগর সাবেক সভাপতি ও জেলা কমিটির সদস্য সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, আব্দুল্লাহ আল মামুন। 

আরও পড়ুন- ৪ উইকেট হারিয়ে লড়ছে নিউজিল্যান্ড

নাটোর-৪ আসনে প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দসের ছেলে ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহবীন কুদ্দুস শোভন,

গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি জাহিদুল ইসলাম এবং বনপাড়া পৌর মেয়র জাকির হোসেনর মা ও দুর্বৃত্তের হামলায় নিহত আওয়ামীলীগ নেতা আয়নুল হকের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম। জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাদের ধারনা স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা আরও বাড়বে।

 

 

ইসময়/এসআই/এমআরএম