সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

নাটোরে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১২


ইমাম হাছাইন পিন্টু , নাটোর প্রতিনিধি

eshomoy.com || 2023-12-04 19:57:45
নাটোরে ৩১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১২

নাটোরের ৪টি আসনে ৪৩ জন প্রার্থীর মধ্যে ৩১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।মনোনয়ন ত্রুটি থাকায় বাতিল হয়েছে ১২ জনের ফর্ম।

আরও পড়ুন -ভাঙ্গা প্রেসক্লাব'র নতুন সভাপতি মামুনুর রশিদ

আজ সোমবার(৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই শেষে এ ঘোষনা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভুঁঞা।

নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪ জনের মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন-শহিদুল ইসলাম বকুল(নৌকা), সাবেক এমপি আবুল কালাম আজাদ(স্বতন্ত্র), শামীম আহমেদ সাগর,কাজল রায়, ইব্রাহিম খলিল,জামাল উদ্দীন ফারুক,আনিসুর রহমান,আশিক হোসেন ও লিয়াকত আলী।

মনোনয়ন বাতিল হয়েছে-মোয়াজ্জেম হোসেন(জাসদ),হুমায়ুন কবির(আ.লীগ স্বতন্ত্র),গ্রাম পুলিশ সদস্য এসকেন আলী ( স্বতন্ত্র), কর্ণেল (অব) রমজান আলী(আ.লীগ স্বতন্ত্র) এবং সায়েদুল হক (স্বতন্ত্র)।

আরও পড়ুন - সুষ্ঠু নির্বাচন হলে ৮-১০ জন মিলেও আমার সমান ভোট পাবে না- চুন্নু

নাটোর-২(সদর-নলডাঙ্গা)আসনে ৬ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ও ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন-শফিকুল ইসলাম শিমুল(আ.লীগ), ড.নুরুন্নবী মৃধা(জাপা), বজলুর রশীদ(-বাংলাদেশ কংগ্রেস),আহাদ আলী সরকার(আ.লীগ স্বতন্ত্র) ও শরিফুল ইসলাম(জাসদ)।

মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী কোরবান আলীর।

নাটোর-৩(সিংড়া) আসনে ১২ জনের মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ও ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন-আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক(নৌকা), শফিকুল ইসলাম শফিক (স্বতন্ত্রআ'লীগ),রাকিবা হক , আনোয়ার হোসেন,আবুল কালাম আজাদ, আমিরুল ইসলাম, আলতাফ হোসেন ও মিজানুর রহমান ।

বাদ পড়েছেন-আনিসুর রহমান(জাপা), আব্দুল্লাহ আল মামুন(স্বতন্ত্র), রুস্তম আলী(সুপ্রিম পার্টি)
ও শামসুল ইসলাম(স্বতন্ত্র আ'লীগ)।

আরও পড়ুন -স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হবে কিনা জানালেন ওবায়দুল কাদের

নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ১১ জনের মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ ও ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন-ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা), আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস (স্বতন্ত্র আ'লীগ), গাজী সায়েম রতন, আলাউদ্দিন মৃধা (জাপা),জাহানারা বেগম,আব্দুল খালেক সরকার,জাহিদুল ইসলাম,রবিউল করিম ও শান্তি রিবেরু।

বাতিল হয়েছে-এস এম সেলিম রেজা(জাতীয় পার্টি-জেপি) ও সুজন আহম্মেদ (স্বতন্ত্র)।

আজ বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাদ পড়া প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রির্টানিং অফিসার জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞ্রা।

 

ইসময়/ইস/এমআরএম