সরকারি প্রটোকলে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন রোববার (১০ ডিসেম্বর) এ কারণ দর্শানোর নোটিশ দেন।
আরও পড়ুন- জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে
ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। ২০১৪ ও ২০১৮ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে এ আসনটিতে জয়লাভ করেছিলেন। ২০১৮ সালের নির্বাচেন জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠনের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ফরহাদ হোসেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

জানা গেছে, গেল ৯ ডিসেম্বর বিকেল ৫টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজার শোলমারি বাজারের বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন ফরহাদ হোসেন।
সেখানে তিনি সরকারি গাড়িতে ও পুলিশ প্রটোকল নিয়ে উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪ (২) লঙ্ঘন। উপরোক্ত বিষয়ে স্বশরীরে অথবা তার মনোনীত ব্যক্তির মাধ্যমে আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে।
আরু পড়ুন- ফরিদপুরে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল
প্রসঙ্গত, নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি প্রটোকল নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ।
ইসময়/একে/এমআরএম