প্রধান নির্বাচন কমিশনার ৭ জানুয়ারি বিকেল ৩ টায় ২৭% ভোট কাস্ট ঘোষনা করেছেন এবং সবশেষ ভোট প্রক্রিয়া শেষে ৪১.৮% ভোট পড়েছে তা নিশ্চিত করেছেন। বিষয়টায় কতিপয় ষড়ষন্ত্রকারী কর্তৃক সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও পোলিং এজেন্ট, সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন সংশ্লিষ্টরা ভাল ব্যাখ্যা দিতে পারবেন এবং সাধারণ মানুষকে বুঝতে হলে লেখাটা পড়ে বোঝার চেষ্টা করুন।
ভোট শুরু হয়েছে সকাল ৮টায় এবং প্রিজাইডিং অফিসার তার অধিনস্ত সহকারী প্রিজাইডিং অফিসার থেকে প্রতি ১ঘন্টার কাস্টিং ভোট আপডেট নিয়ে তার উপরস্থ সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন,সহকারী রিটার্নিং কর্মকর্তা এ আপডেট রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছেন এবং সবশেষে রিটার্নিং কর্মকর্তা প্রতি ঘন্টার এ কাস্টিং ভোট আপডেট নির্বাচন কমিশনে জানিয়েছেন।
সারাদেশ থেকে আশা প্রতি ঘন্টার এ আপডেট নির্বাচন কমিশন ক্যালকুলেট করে প্রতি ঘন্টার ফাইনাল ফলাফল সিট তৈরি করেছে।পোলিং এজেন্ট-সহকারী প্রিজাইডিং-প্রিজাইডিং-সহকারী রিটার্নিং-রিটার্নিং-নির্বাচন কমিশন এরকম কয়েকটি ধাপ শেষে নির্বাচন কমিশন প্রতি ঘন্টার কাস্টিং ভোটের ফলাফল প্রকাশ করতে প্রায় একঘণ্টা সময় সাপেক্ষ বিষয় অর্থাৎ বিকেল ৩টায় কাস্টিং ভোটের যে আপডেট তা নিশ্চিতভাবে ৭জানুয়ারি বিকেল ২টা পর্যন্ত কাস্টিং ভোট আপডেট।
আরেকটি বিষয় যারা ভোটগ্রহন করেছেন তারা ও কিছু কিছু সাধারণ ভোটার এ বিষয়টা অবগত আছেন যে, বিকেল ৪টার মধ্যে যেসকল বৈধ ভোটার ভোটকেন্দ্রের নির্দিষ্ট এড়িয়ার মধ্যে অবস্থান করবেন তাদের সকলের ভোটগ্রহন করতে হবে তাতে সময় ৪টা পেড়িয়ে ৬টা পর্যন্ত বা তার বেশি সময় হলেও ভোটগ্রহন করতে হবে কেননা তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটগ্রহন কেন্দ্ররেখার মধ্যে প্রবেশ করেছে।সুতরা অনেককেন্দ্রের ভোট ৪টায় শেষ না হয়ে ৫টা বা ৬টায় শেষ হয়েছে।
এবছর প্রথম পোস্টাল ভোটের মাধ্যমে অনেকে ভোট প্রদান করেছেন এবং ৭ জানুয়ারি শীতকাল হওয়ায় সকালের চাইতে দুপুরের পর বিকেলবেলা ভোটার উপস্থিতি বেড়েছে।
অনেকে বলেন শেষ ১ঘন্টায় ১৫% ভোট পড়েছে, তথ্যটি ভুল। ৩টায় ঘোষিত কাস্টিং ভোটের ফলাফলটি বিকেল ২টার ফলাফল। তাহলে বিকেল ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই ঘন্টা এবং কিছু কিছু কেন্দ্রে বৈধ ভোটার নির্দিষ্ট এড়িয়ায় প্রবেশ করার কারনে যদি ঐ অতিরিক্ত সময়টা সারাদেশের এভারেজ কমপক্ষে ৩০মিনিটও হিসেব করি তাহলেও শেষের ১৫% কাস্টিং ভোটের সময় দাড়ায়-
২ঘন্টা(২টা থেকে ৪টা)+৩০মিনিট(বৈধ ভোটার ভোটকেন্দ্রের নির্দিষ্ট এড়িয়ায় থাকায়)=২ঘন্টা ৩০মিনিট
অনেকেই ভুল ব্যাখ্যা দিচ্ছে শেষের ১ঘন্টায় ১৫% ভোট কাস্টিং হয়েছে, সঠিক তথ্য শেষের ১৫% ভোট কাস্টিং এর সময়টা কমপক্ষে ২ঘন্টা ৩০মিনিট অর্থাৎ নির্বাচন কমিশন ঘোষিত ২টা পর্যন্ত ২৭%(প্রকাশ সময় ৩টা) এর সাথে ১৫% যুক্ত হলে সঠিক কাস্টিং ভোট প্রায় ৪২%।
সুষ্ঠ,নিরপেক্ষ ও আনন্দঘন একটি প্রক্রিয়ায় সম্পন্ন ভোট বিভ্রান্ত করার চেষ্টা না করে উপরোক্ত তথ্যকোষ চিন্তা করুন।
শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী
ইঞ্জিনিয়ার মোঃ শামীম খান