সোমবার (১১ মার্চ) বিকেল ৩:১৫ টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমির।
গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের প্রায় সকলেই জামিনে মুক্তি পাচ্ছেন। মুক্তি পাওয়া বিএনপির নেতারা গ্রেপ্তার হয়েছিলেন ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও জামায়াতের মহাসমাবেশে বিএনপি-পুলিশের সংঘর্ষের পর। জামায়াতের সাথে ২৮শে অক্টোবর পুলিশের কোন প্রকার সংঘর্ষ না হলেও জামায়াতের নেতারা নানা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আরো আগেই।
২০২২ সালের ১২ ডিসেম্বর ঢাকার বসুন্ধরায় নিজের বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান।
বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে আমিরে জামায়াতকে রিসিভ করেন জামায়াতে ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরী আমির জামাল উদ্দিন প্রমুখ।