সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : রাজনীতি

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত 


মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল -ইসময় (ময়মনসিংহ জেলা প্রতিনিধি)

eshomoy.com || 2021-11-29
খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

 

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র চেয়ারপার্সন ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি ভালুকা উপজেলা ও পৌর  শাখার উদ্যোগে ভালুকা বাসস্ট্যান সংলগ্ন বিএনপি'র দলিয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

 

 

 

আলোচনা সভায় উপজেলা বিএনপি'র সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি'র সাবেক যুগ্ন সাধারন সম্পাদক, ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

 

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ঢালী,  বিরুনীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন সরকার, ৬নং ভালুকা ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি  আলহাজ্ব মো. হাতেম খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. রুহুল আমিন, পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি সৌমিক হাসান সোহাগ, উপজেলা বিএনপি'র নেতা ফরহাদুল আলম রতন প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।