চট্টগ্রামের সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন ২০২১ ইং সম্পন্ন হয়েছে গত শুক্রবার চরপাথরঘাটা সোলতানিয়া আহমদ ছাফা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় সকাল ৯টায় থেকে বেলা ১২.৩০মিনিট পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক (চ:দা:) মোঃ মোকশেদুল আলম,অফিস সহকারী ষ মোঃ রেজোয়ানুল করিম এর তত্ত্বাবধানে...চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় অনুষ্ঠিত হলো সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির(রেজি নংঃচট্ট-২৮৫৬)কার্যকরী পরিষদ গঠনের নিমিত্তে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির নারী পুরুষ মিলে মোট ৫১জন সদস্য বা ভোটার রয়েছে। ভোটারদের মধ্যে বিভিন্ন পদে মোট ১৬জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নুর মোহাম্মদ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ইদ্রিস মিয়া,সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাজির আলী, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পেয়ার আহমদ সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন সকির আহমদ,প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম।
সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির নিবার্চনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ছিলেন হাজী আলী আকবর,নির্বাচন সচিব হিসেবে ছিলেন মাস্টার মোহাম্মদ সাইফুদ্দিন মানিক। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মোঃ সাইফুদ্দিন সওদাগর, জাহাঙ্গীর আলম ওয়াহেদ, ছমিউদ্দিন বাহার, হাজী আব্দুল মান্নান প্রবাসী, হাজী নুরুল আকতার, মোঃ আলমগীর, দেলোয়ার হোসেন।উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচন পরিদর্শন ও পর্যবেক্ষনে আসেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আলহাজ্ব আজিম আলী আলহাজ্ব লায়ন এম.এন.ছাফা, শাহজাহান ফারুকী,আলহাজ্ব লায়ন হাকিম আলী,কর্ণফুলি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ সেলিম হক,
চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ছৈয়দ আহমদ,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ।আওয়ামীলীগ নেতা নুর আহমদ,সাবেক চেয়ারম্যান এম মহিউদ্দিন,যুবলীগ নেতা আনোয়ার সাদাত মোবারক,মোঃ আলাউদ্দিন মিয়া,মোঃ কামাল উদ্দিন,মিজানুর রহমান অন্যান্যদের মধ্যে ছিলেন মোঃ সেলিম খান,আব্দুল মোনাফ মেম্বার,আয়েশা মেম্বার,মাওলানা কামরুল ইসলাম,জেবল হোসেন জাহাঙ্গীর আলম,হাজী রহমত আলী,মনির আহমদ বাহাদুর,জাফর আহমদ,আবুল হোসেন আবুল,মোঃ সুমন ও মাওলানা জাহেদুল আলম প্রমূখ।