সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নে আবারও নৌকার মাঝি হলেন মোঃ শাহাবুদ্দীন মাদবর। তিনি বিগত দশ বছর ধরে আশুলিয়া ইউনিয়ন বাসির জন্য অনেক উন্নয়ন করেছেন। তার এলাকার মানুষজন তাকে আবারও নৌকা মননোয়ন পাওয়ায় অনেক খুশি হন।.
তাকে তার বাসায় শুভেচ্ছা জানাতে কয়েক হাজার মানুষ তার বাসায় উপস্থিত হয়ে তাকে রঙ মেখে আনন্দ উৎসব করেন। এ সময় উপস্থিত ছিলেন ৩ ও ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল খালেক ও হোসেন আলী মাষ্টার। তিনি একজন ন্যায়পরায়ন, সত্যনিষ্ঠ মানুষ, একই সাথে তিনি ধর্ম পরায়নও ব্যাক্তি।

আশুলিয়া ইউনিয়ন বাসির যে কোনো ছোট-বড় সমস্যা হোক না কেনো তিনি অত্যন্ত সাবলীল ভাবে তাদের সমাধান দেন। গত দশ বছরে তিনি তার ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন।
বিশেষ করে যাতায়াতের জন্য রাস্তাঘাট এর উন্নয়ন চোখে পড়ার মতো। তিনি এলাকার বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্ন রকম কাজ করেছেন। তার আমলে স্কুল, কলেজ, মসজিদ, মন্দিও এর ব্যাপক উন্নতি সাধিত হয়।
তিনি এলাকার গরীব দুঃখীদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন। সেই সাথে মোঃ শাহাবুদ্দীন মাদবর এক ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের জন্য মঙ্গল কামনা করেন এবং পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহব্বান জানান।