কর্ণফুলীতে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সোলায়মান তালুকদার নৌকা প্রতীকে নির্বাচনের সমর্থনে এ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল সন্ধ্যা ৭টায় চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন
রেদোয়ানুল করিম চৌধুরী সায়েম।
এসময় মাননীয় ভূমিমন্ত্রীর একান্ত সচিব রেদোয়ানুল করিম চৌধুরী সায়েম বলেন, এই স্বপ্নের কর্ণফুলীকে মডেল উপজেলা করার জন্য সবসময়ই মাননীয় ভূমিমন্ত্রী কাজ করেছে। এই কর্ণফুলী একদিন পটিয়া উপজেলায় অধীনে ছিল তারা এখান থেকে রাজস্ব ঠিকই নিয়ে যেত, কিন্তু বরাদ্দ দিতো না। কর্ণফুলী খুবই অবহেলিত ছিল।
কর্ণফুলীর চার বছরে যে কাজ হয়েছে করোনা না থাকলে কোন জায়গা থাকতো না কাজ করার। আর এই চরলক্ষ্যা অনেক বড় ইউনিয়ন আমরা যে রাস্তা গুলো আরসিসি ঢালাই দিচ্ছি পরবর্তী ২০ বছরের মধ্যে হাত দিতে হবে না। সোলেয়মান তালুকদারকে আপনার জয়যুক্ত করলেন মাননীয় ভূমিমন্ত্রী বলেছেন চরলক্ষ্যা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন উপহার দিবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ হায়দার আলী রনি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালেহ আহমেদ, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির,
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন টিপু, কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা ,কর্ণফুলী উপজেলা তাঁতীলীগের যুগ্ন সদস্য সচিব মোহাম্মদ আলম,কর্ণফুলী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জীবন মঞ্জু,চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাসু দেব,চরলক্ষ্যা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সেলিম প্রমূখ।