সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : রাজনীতি

বিএনপি মামলা করবে মুরাদের বিরুদ্ধে


এম,এস খান - ইসময়

eshomoy.com || 2021-12-12
বিএনপি মামলা করবে মুরাদের বিরুদ্ধে



সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন ও বর্ণবাদী মন্তব্য করায়। ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা করবেন দলের জাতীয়তাবাদী ঘরানার আইনজীবীরা ১২ ডিসেম্বর ( রোববার) সকালে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।
 

 

 

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ১১ ডিসেম্বর (শনিবার) রাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
 বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয়তাবাদী ফোরামের আইনজীবীরা মামলা করার উদ্দেশে যাবেন রোববার সকাল সাড়ে দশটায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে দলের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের নেতৃত্বে।

 


 
এ মামলা করা হবে মুরাদ হাসানের কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের কারণে বিচার চেয়ে। এছাড়া রংপুর বিভাগ বাদে অন্যান্য বিভাগের বিশেষ ট্রাইব্যুনালেও এ সংক্রান্ত মামলা করা হবে বলে জানান শায়রুল কবির খান।

 


 

শিষ্টাচারবহির্ভূত, অশালীন, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত সোমবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। সেদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

 


 
এগত সোমবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - অশালীন, শিষ্টাচারবহির্ভূত, নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য প্রদান এবং এক চিত্রনায়িকার সঙ্গে অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর। এরপর মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয় সেদিন রাতেই।

 

 

এর আগে মঙ্গলবার বিকেলে মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায়। তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এর ধারাবাহিকতায় বুধবার। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় সর্বশেষ বৃহস্পতিবার রাতে মুরাদ হাসানকে।
 

 


এরপর বৃহস্পতিবার রাত ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে কানাডার উদ্দেশে রওয়ানা দেন তিনি। কিন্তু মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। সেখান থেকে তাকে এমিরেটস এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে দুবাই পাঠানো হয়। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পরে দুবাই থেকে আবার ঢাকায় ফিরে আসছেন। টিকিটও কেটে ফেলেছেন তিনি  ঢাকায় ফেরার!