কর্ণফুলীতে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় ১চেয়ারম্যান প্রার্থী,২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেসহ ১ মেম্বার প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার শিকলবাহা ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিরীন আকতার ।
তিনি জানান, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করার কারণে শিকলবাহা ইউনিয়নের নৌকা প্রার্থী আব্দুল করিম ফোরকানকে ১৬ ধারায় জরিমানা ১০ হাজার টাকা
৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিউল আলমকে ৮ ধারায় জরিমানা ৫ হাজার টাকা,ইমতিয়াজ উদ্দিন জাহাঙ্গীর আলম সমর্থকে ১৬ ধারায় জরিমানা ১০ হাজার টাকা।পিংকু শীল জাহাঙ্গীর আলম সমর্থকে ১৬ ধারায় জরিমানা ১০ হাজার টাকা। তাদের এই জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এসময় তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ অনুসারে এমন কর্মকাণ্ড করা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তাই চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়।