বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক কারণে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে না।
সোমবার (৮ জুলাই) মির্জা ফখরুল বলেন, "গণতন্ত্রকে দমিয়ে রাখা হচ্ছে। বেগম জিয়ার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
তিনি আরও বলেন, "মূল ইস্যু থেকে দৃষ্টি সরাতে চাকরিতে কোটা পুনঃপ্রবর্তন করা হচ্ছে। ছাত্র ও শিক্ষকদের আন্দোলনে বিএনপিকে জড়ানো ঠিক নয়, তবে যৌক্তিক দাবিগুলোকে আমরা সমর্থন করবো।