সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : রাজনীতি

গ্রেফতারকৃত দীপা মনিকে মিন্টু রোডে রাখা হয়েছে।


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-08-20
গ্রেফতারকৃত দীপা মনিকে মিন্টু রোডে রাখা হয়েছে।
দীপু মনি। ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তিনি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মো. রবিউল হাসান ভূঁইয়া।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়েছে। চাঁদপুরে একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপর তিনি শিক্ষামন্ত্রী এবং সর্বশেষ সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেপ্তার করা হয়।